মুম্বাইয়ে ২০০৬ সালে যাত্রীবাহী লোকাল ট্রেনে বোমা হামলার ঘটনায় ১২ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
শুক্রবার ভারতের বিশেষ একটি আদালত সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ আইনে বিচার করে তাদের দোষী সাব্যস্ত করেছেন।
তবে অভিযুক্ত ১৩ জন থেকে একজনকে খালাস দেয় আদালত। আগামী সোমবার দোষীদের সাজা ঘোষণা করা হবে।
২০০৬ সালে ১১ জুলাই মুম্বাইয়ে কয়েকটি ট্রেনে ১১ মিনিটের ব্যবধানে এ সমন্বিত বোমা হামলা চালানো হয়। এতে ১৮৯ জন নিহত ও আহত হন ৮ শতাধিক মানুষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: