গৃহযুদ্ধে সিরিয়াসহ আশপাশের দেশগুলোর শরণার্থীদের জন্য ৩০০ কোটি ইউরো আর্থিক সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান।
এ প্যাকেজের আওতায় তুরস্ক, লেবানন এবং জর্ডানের শরণার্থীদেরকেও সহায়তা দেয়া হবে আর যার মাধ্যমে ইউরোপের বড় ধরনের অভিবাসন সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।
জার্মানির একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অরবান বলেন, ইইউর পরবর্তী বৈঠকে তিনি এ ব্যাপারে একটি পরিকল্পনা পেশ করবেন।
এর আগে শুক্রবার তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে কেউ হাঙ্গেরি সীমান্ত অবৈধভাবে অতিক্রম করলে তাকে আটক করা হবে।
এদিকে, আজ-শনিবার বিকেলে শরণার্থীদের সমর্থনে ইউরোপের বিভিন্ন দেশে কমপক্ষে ১০ হাজার মানুষের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: