ওয়াশিংটনে হয়ে গেলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ৪র্থ নিরাপত্তা সংলাপ। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পররাষ্ট্রদপ্তরের এক প্রেস নোটে এ কথা জানানো হয়।
আলোচনায় উঠে এসেছে দুই দেশের কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক ইস্যুগুলো, নিরাপত্তা সহায়তা, সাইবার- নিরাপত্তা, শান্তিরক্ষা, সামরিক সহযোগিতা এবং সন্ত্রাস দমন। এছাড়াও মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ, উপকূলবর্তী ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন সংলাপে অংশগ্রহণকারীরা।
সংলাপে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন দ্বিপাক্ষিক বিষয়ক পররাষ্ট্রসচিব মিজানুর রহমান ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর প্রিন্সিপ্যাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট টড সি চ্যাপমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: