সৌদি আরবের মক্কায় কাবা শরীফের মসজিদ আল হারামে বর্ধিত অংশে নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেন ভেঙে একজন বাংলাদেশি হাজী নিহত হয়েছে বলে জানিয়েছে মক্কা হজ অফিস। আবুল কাসেম সুফী নামে নিহত ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রামের কক্সবাজার।
হজ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন ২৩৮ জন।
আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি বলে জানয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
এদিকে, শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। পরে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। দুর্ঘটনার প্রকৃত কারণ বের করে তা জনসম্মুখে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাদশাহ।
তবে ঝড়ো হাওয়া ও তুমুল বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: