রাশিয়া সম্ভবত সিরিয়ায় আসাদ সরকারকে অতিরিক্ত সামরিক সহায়তা দিচ্ছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের সঙ্গে গত ৪ বছরের সংঘাত-সহিংসতায় দেশটির উল্লেখযোগ্য ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট আসাদ।
সম্প্রতি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিও দখলে নেয় বিদ্রোহীরা।
গত বুধবার মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানান, সিরিয়ায় কয়েকটি বিমান ও দুটি ট্যাঙ্কবাহী জাহাজ পাঠিয়েছে মস্কো। কিছু সংখ্যক নৌসেনাও মোতায়েন করা হয়েছে।
এর আগে সিরিয়ায় রুশ সেনাদের উপস্থিতি বাড়তে থাকলে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। আসাদ সরকারকে সহায়তা দিতে রুশ সেনারা অভিযান শুরু করেছে-আন্তর্জাতিক মহলের এমন সমালোচনার মধ্যে শনিবার সিরিয়ায় দুটি কার্গো বিমানে করে ৮০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে রাশিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: