আন্তর্জাতিক

মিসরে ভুলবশত নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২

নিরাপত্তা বাহিনী
নিরাপত্তা বাহিনী

মিসরের ওয়াহাত এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ভুলবশত নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই মেক্সিকান পর্যটকসহ নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন। গুরুতর আহত হয়েছেন ১১ জন। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটকররা ৪টি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এসময় গাড়িগুলো পশ্চিমাঞ্চলীয় মরুর ওয়াহাত এলাকার একটি সংরক্ষিত অংশে প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

এরইমধ্যে এ ঘটনায় একটি তদন্ত দল গঠন করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে, এর নিন্দা জানিয়ে মিসর সরকারের কাছে ঘটনার পূর্ণ তদন্তের দাবি করেছে মেক্সিকান সরকার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ