অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষমতাসীন লিবারেল পার্টির ম্যালকম টার্নবুল।
মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর টার্নবুল দেশের স্থিতিশীলতা ও নড়বড়ে অর্থনীতির উন্নয়নে গুরুত্ব দেয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেন। তবে তাকে জলবায়ু নীতি নিয়ে চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হবে।
টার্নবুল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও চলতি সপ্তাহেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন না বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সোমবার রাতে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির সদস্যদের ভোটাভুটিতে টার্নবুলের চেয়ে ১০ ভোট কম পেয়ে দলীয় প্রধানের পদ হারান টনি অ্যাবোট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: