আন্তর্জাতিক

সিরিয়ায় প্রথমবারের মতো বিমান হামলা অস্ট্রেলিয়ার

বিমান হামলা
বিমান হামলা

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সোমবার তিনটি বিমান হামলা চালায় দেশটি। এক বিবৃতিতে এমনই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র।

এতে বলা হয়, হামলায় আইএসের সাঁজোয়া যান এবং অশোধিত তেল সংগ্রহের কেন্দ্র ধ্বংস হয়ে যায়। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভকে ফোন করে সিরিয়ায় মস্কোর ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

সিরিয় সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখলে সংঘাত আরো দীর্ঘায়িত হবে বলে সতর্ক করেন তিনি।

তবে আইএস জঙ্গিদের প্রতিহত করতেই সিরিয়ায় তাদের এ উপস্থিতি বলে দাবি মস্কোর।

এর আগে প্রেসিডেন্ট আসাদের প্রতি সাহায্য অব্যাহত রাখার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেইসঙ্গে বিশ্বের অন্যান্য দেশকেও সামরিক সহায়তা দিয়ে রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ