শরণার্থীদের প্রতি এ ধরণের আচরণ কোনভাবেই গ্রহনযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন বিশ্বসংস্থার প্রধান।
মঙ্গলবার সার্বিয়ার সঙ্গে হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দিলে শরণার্থীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় পুলিশের। শরণার্থীদের হটাতে বুধবার কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে পুলিশ।
জানা গেছে, এসব শরণার্থীদের বেশিরভাগই জার্মানি যেতে চায় বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এরইমধ্যে শরণার্থীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ করেছে হাঙ্গেরি।
এদিকে, চলতি বছর হাঙ্গেরি হয়ে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন অঞ্চলে প্রবেশ করেছে ২ লাখের বেশি মানুষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: