চিলিতে ৮ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
ভূমিকম্পের পরই সুনামির আশঙ্কায় চিলির উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী সান্তিয়াগো থেকে ২৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে সান্তিয়াগোর ভবনগুলো কেঁপে ওঠে। ভয়ে অনেকেই ভবন থেকে বেরিয়ে পড়ে।
প্রথম ভূমিকম্পের পর কয়েক মিনিটের মধ্যে বেশ কয়েকবার বড় ধরণের আফটার শক আঘাত হানে।
এছাড়া সুনামি সতর্কতা জারি করা হয়েছে পেরু, হাওয়াই, ক্যালিফোর্নিয়ার কিছু অংশ এবং নিউ জিল্যান্ডে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: