আন্তর্জাতিক

পেশোয়ারে বিমানঘাঁটিতে হামলা, নিহত ৩০

তালেবানের হামলা
তালেবানের হামলা

পাকিস্তানের পেশোয়ারে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এ সময় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে ৩০ জন নিহত হয়েছেন।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাব্যবস্থাপক টুইটারে বলেন, শুক্রবার সকালে পেশোয়ারের বাদাবের এলাকায় ইনকালাব রোডের ওই বিমানঘাঁটিতে ৭ থেকে ১০ জন সন্ত্রাসীর একটি দল হামলা চালায়।

তিনি আরো বলেন, উভয়পক্ষের গুলিবিনিময়ে নিরাপত্তা বাহিনী ১০ সদস্য আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালালে ১৩ জঙ্গি নিহত হয়। ওই সময় জঙ্গিদের হামলায় বিমানঘাঁটির ভেতরে মসজিদে নামাজ পড়ার সময় আরো ১৬ জন নিহত হন।

তবে উদ্ধার কর্মীরা বলছেন, বন্দুকযুদ্ধে কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।

পরে পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি এক ই-মেইল বার্তায় এ হামলার দায় স্বীকার করেছেন।

এদিকে, বাদাবের বিমানঘাঁটিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ