ইয়েমেন থেকে ছোড়া কয়েকটি মর্টারশেলের হামলায় সৌদি আরবে জিজান এলাকায় সামতাহ জেনারেল হাসপাতালে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই।
শুক্রবার সকালে সামতাহ জেনারেল হাসপাতালে মর্টার হামলা চালানো হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিকেলে তিনি তার ফেসবুক পোস্টে এই হামলার তথ্য দেন।
এতে বলা হয়, নিহত ওই দুই বাংলাদেশি হলেন টাঙ্গাইলের নুরু ও ব্রাক্ষণবাড়িয়ার বাতেন। এর দুজনেই ওই হাসপাতালের কর্মী ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: