আন্তর্জাতিক

রাজি নয় শরণার্থীদের আশ্রয়ে কোনো দেশ

শরণার্থী
শরণার্থী

ইউরোপে প্রবেশের চেষ্টারত হাজার হাজার শরণার্থী একদেশের সীমান্ত থেকে অন্যদেশে ছুটে বেড়াচ্ছেন। কোনো দেশই আর কোনো শরণার্থীগ্রহণ করতে রাজি নয় বলে গণমাধ্যমগুলোর খবরে জানা যায়।

হাঙ্গেরি তাদের সীমান্ত বন্ধ করে দেয়ার পর বুধবার পর্যন্ত ১৭ হাজারের বেশি শরণার্থী ক্রোয়েশিয়ায় প্রবেশ করে। এরপরই শরণার্থী প্রবেশ বন্ধ করে দেয় দেশটি। ক্রোয়েশিয়া এখন হাজার হাজার শরণার্থীদের উত্তর সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে। কোনো রকম নিবন্ধন ছাড়াই এসব আশ্রয় প্রার্থীদের অন্য দেশে পাঠিয়ে দিয়ে ক্রোয়েশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে দাবি করছে বুদাপেস্ট।

এদিকে, শুক্রবার রাতে ক্রোয়েশিয়া সীমান্ত অতিক্রম করে স্লোভেনিয়ায় প্রবেশের চেষ্টা করলে শরণার্থীদের হটাতে পিপার স্প্রে ছোড়ে দেশটির পুলিশ।

পরে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, শরণার্থীদের চাপ বেশি বাড়লে তাদেরকে স্লোভেনিয়ার করিডোর ব্যবহার করতে দেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ