প্রত্মতাত্তিক নগরী পালমিরায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সিরিয়া সরকার। এতে ১২ জঙ্গিসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, পালমিয়ার আইএসের বিরুদ্ধে আসাদ সরকারের যুদ্ধবিমান কমপক্ষে ২৫ বার হামলা চালিয়েছে। গত মে মাসে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পালমিরা নগরী দখলে নেয় আইএস। এরপর থেকে তারা ওই শহরের প্রত্নতাত্তিক নিদর্শনগুলো ধ্বংস করতে থাকে।
এদিকে, একইদিন ইদলিব শহরে বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে পর্যবেক্ষণকারী সংস্থা।
দেশটির সামরিক সূত্রে জানা গেছে, হামলায় রাশিয়ার সরবরাহ করা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে সিরিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: