আন্তর্জাতিক

শরণার্থীদের সহায়তা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান

শরণার্থীদের সহায়তা
শরণার্থীদের সহায়তা

লেবানন ও জর্ডানের আশ্রয় শিবিরগুলোতে থাকা শরণার্থীদের জন্য ৫৬৫ কোটি ইউরো সহায়তা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া ও জার্মানি।

জার্মান ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেন, ওই আশ্রয় শিবিরগুলোর করুন অবস্থার কারণে শরণার্থীরা ইউরোপমুখী হতে বাধ্য হচ্ছে।

জাতিসংঘের হিসাবে, জর্ডানের ৬ লাখ এবং লেবাননে ১০ লাখের বেশি শরণার্থী রয়েছে।

এদিকে, অস্ট্রিয়ায় শনিবার ১০ হাজারের বেশি শরণার্থী প্রবেশ করেছে। হাঙ্গেরি তাদের সীমান্ত বন্ধ করে দিলে ২০ হাজার শরণার্থী ক্রোয়েশিয়ায় প্রবেশ করে। এরপরই শরণার্থীদের বাস-ট্রেনে করে হাঙ্গেরি পৌঁছে দেয় ক্রোয়েশিয়া।

পরে তাদের অস্ট্রিয়া সীমান্তে পাঠায় হাঙ্গেরি। এছাড়া লিবিয়া উপকূলে ইউরোপগামী ৫ হাজার শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে বহুজাতিক কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ