গ্রিসের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে আবারো ক্ষমতায় এসেছে অ্যালেক্সি সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজি পার্টি। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা না হলেও দলটি সবচেয়ে এগিয়ে রয়েছে।
এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এথেন্সের রাস্তায় উল্লাসে মেতেছেন গ্রীসের জনগণ। তবে, সংসদে নেতৃত্ব দেয়ার মত একক সংখ্যাগরিষ্ঠতা এখনও পায়নি দলটি। ফলে গ্রীসের সামনে কোয়ালিশন সরকার গঠনই এখন একমাত্র পথ।
এরইমধ্যে দেশটির ডানপন্থী দল ইন্ডিপেনডেন্ট গ্রীকস এর সঙ্গে কোয়ালিশন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন অ্যালেক্সি সিপ্রাস।
গত ৬ বছরে তীব্র অর্থনৈতিক সংকটে থাকা গ্রীসে এ নিয়ে ৫ম বারের মত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: