আন্তর্জাতিক

খুলে দেয়া হলো সার্বিয়ার সঙ্গে হাঙ্গেরির সীমান্ত পথ

শরণার্থী
শরণার্থী

হাঙ্গেরি পাঁচ দিন বন্ধ থাকার পর রোববার খুলে দিয়েছে সার্বিয়ার সঙ্গে তাদের প্রধান সীমান্ত পথ। হাঙ্গেরি ও সার্বিয়ার স্বরাস্ট্রমন্ত্রী যৌথভাবে হরগোস-রোজকে ক্রসিংটি খুলে দেন। এতে আবারো হাজার হাজার শরনার্থী সার্বিয়া থেকে হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া পাড়ি দিবে।

দেশছাড়া এসব মানুষকে আশ্রয় দেয়ার বিষয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। উদ্ভুত পরিস্থিতি নিয়ে আগামীকাল ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসবেন।

নিরাপদ আশ্রয়ের সন্ধানে সিরিয়াসহ বিশ্বের যুদ্ধ-বিধ্বস্ত, সংঘাতপূর্ণ দেশগুলো থেকে প্রতিদিনই শত শত মানুষ ইউরোপের দেশগুলোতে ঢুকছে। কেবল রোববারই অস্ট্রিয়ায় ঢুকেছে ১০ হাজারের বেশি মানুষ। সোমবার এ সংখ্যা আরো বেশি বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে গত সপ্তাহে সার্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় হাঙ্গেরি। এতে শরণার্থীদের বিশাল স্রোত এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়িয়েছে। শেষ পর্যন্ত পাঁচদিন বন্ধ থাকার পর রোববার হাঙ্গেরি ও সার্বিয়ার সবরাষ্ট্রমন্ত্রী যৌথভাবে হরগোস-রোজকে ক্রসিং খুলে দেয়। ওই সীমান্ত খুলে দেয়ায় শরণার্থীরা হাঙ্গেরি থেকে অস্ট্রিয়ায় ঢুকবে।

এদিকে, গত বুধবার পর্যন্ত ক্রোয়েশিয়া সার্বিয়া থেকে আসা ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। তবে, শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় ক্রোয়েশিয়া এখন তাদের হাঙ্গেরি সীমান্তে এনে রাখছে। এরপর হাঙ্গেরি তাদের বাসে করে অস্ট্রিয়ার পূর্ব সীমান্তের অভ্যর্থনা কেন্দ্রের কাছে পাঠাচ্ছে।

দেশছাড়া এসব মানুষকে আশ্রয় দেয়ার বিষয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতারা। উদ্ভুত পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার আলোচনায় বসবেন।

জাতিসংঘ বলছে, শরণার্থীদের প্রতি ইইউভুক্ত কিছু দেশের আচরণ এ জোটের ঐক্যকে সংকটের মুখে ফেলেছে।

এরইমধ্যে যুক্তরাষ্ট্র চলতি বছর ৭০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে। ৮৫ হাজারকে দিবে ২০১৬ সালে এবং এক লাখ শরণার্থীকে আশ্রয় দিবে ২০১৭ সালে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ