শরণার্থীদের চাপে ইউরোপের সীমান্ত হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান।
তিনি বলেন, শরণার্থীরা দরজা ভেঙ্গে প্রবেশ করতে চাইছে, এ সঙ্কট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এদিকে, সোমবার শরণার্থী সঙ্কট নিয়ে প্রাগে পোল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসলেও কোন ঐক্যমতে পৌঁছাতে পারেননি।
মঙ্গলবার ব্রাসেলসে গ্রীস, ইতালি ও হাঙ্গেরির সীমান্তে থাকা হাজার হাজার শরণার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ইইউ'র স্বরাষ্ট্র মন্ত্রীরা আলোচনায় বসছেন।
এছাড়া, আগামী বুধবার শরণার্থী সংকট নিয়ে ইউরোপীয় নেতাদের শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র চলতি বছর ৭০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া, ৮৫ হাজারকে দিবে ২০১৬ সালে এবং এক লাখ শরণার্থীকে আশ্রয় দিবে ২০১৭ সালে।