আন্তর্জাতিক

লাব্বাইক ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

পবিত্র হজ
পবিত্র হজ

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যার পর মুসল্লিদের মক্কা থেকে মিনারের উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে শুরু হয় এ আনুষ্ঠানিকতা।

এসময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। হজের অংশ হিসেবে বুধবার সকাল পর্যন্ত তারা মিনায় অবস্থান করবেন। সেখানে মহান আল্লার নৈকট্য লাভের আশায় জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন। ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে তারা আরাফাতের ময়দানে গিয়ে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন।

এরপর আরাফাত থেকে মুজদালিফায় গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন। ১০ জিলহজ হাজিরা মিনায় শয়তানকে পাথর মারবেন, কোরবানি দেবেন, মাথা মুন্ডন বা চুল ছেটে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করবেন।

এ বছর ২০ লাখের বেশি মুসল্লি হজ পালন করছেন। এরমধ্যে বাংলাদেশি রয়েছেন এক লাখ ৬ হাজার ৬৫৭ জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ