আন্তর্জাতিক

শরণার্থী কোটা পরিকল্পনা অনুমোদনের বিষয়ে ইইউের বৈঠক

ইইউের বৈঠক
ইইউের বৈঠক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত কয়েকটি দেশের তীব্র বিরোধিতার মুখে ১ লাখ ২০ হাজার শরণার্থীকে বাধ্যতামূলক কোটায় স্থানান্তরের পরিকল্পনা অনুমোদন দিতে বুধবার ব্রাসেলসে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

জরুরি এ শীর্ষ বৈঠকে ইউরোপীয় দেশগুলোর সীমান্তে আরো কড়াকড়ি আরোপ এবং সিরিয়ার প্রতিবেশি যেসব দেশ শরণার্থীদের আশ্রয় দিচ্ছে সেগুলোতে সাহায্য বাড়ানোর ব্যাপারে আলোচনা করা হবে।

সম্প্রতি ইতালি, গ্রিস ও হাঙ্গেরিতে আসা ১ লাখ ২০ হাজার শরণার্থীকে বাধ্যতামূলক কোটার ভিত্তিতে আশ্রয় দেয়ার ব্যাপারে গতকাল একটি চুক্তিতে পৌঁছেছে ইইউ দেশগুলো। ব্রাসেলসে ইইউ'র স্বরাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে সদস্য দেশগুলোর অধিকাংশই শরণার্থীদের স্থানান্তরের পরিকল্পনার পক্ষে ভোট দেয়।

বাধ্যতামূলক কোটা পদ্ধতি মেনে নেয়ার বিপক্ষে ভোট দেয় রোমানিয়া, চেক রিপাবলিক, স্লোভাকিয়া ও হাঙ্গেরি। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ