আন্তর্জাতিক

মক্কায় পদদলিত হয়ে ৭১৭ হাজির মৃত্যু

হজে দুর্ঘটনা
হজে দুর্ঘটনা

পবিত্র মক্কাশরীফে হজের আনুষ্ঠানিকতায় মিনায় পদদলিত হয়েছে কমপক্ষে ৭১৭ হাজি মারা গেছেন। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

সূত্র: এএফপি ও রয়টার্স।

আহত হয়েছেন কমপক্ষে ৮০৫ হাজি—সৌদি সিভিল ডিফেন্সের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, মিনায় উদ্ধারকাজ চলছে। সৌদি আরবের এখবারিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, এবার ২০ লাখের মতো মানুষ মক্কায় হজ পালন করছেন।

মাত্র ১২ দিনের মাথায় মক্কার মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে ১০৯ জনের মৃত্যুর পর আবারো এ দুর্ঘটনা ঘটলো।

মর্তান্তিক এ দুর্ঘটনায় ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলী নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, হজের শেষপর্যায়ের আনুষ্ঠানিকতা বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর মারার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিগত ২০০৬ সালের জানুয়ারিতে মিনায় শয়তানের প্রতি পাথর নিক্ষেপের সময় দুর্ঘটনায় ৩৬৪ হাজীর মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ