আন্তর্জাতিক

ইয়েমেনে ঈদ জামাতে বোমা হামলা, নিহত ২৫

ঈদ জামাতে বোমা হামলা
ঈদ জামাতে বোমা হামলা

ইয়েমেনের রাজধানী সানায় ঈদ জামাতে বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া সম্প্রদায়ভুক্ত হুতি বিদ্রোহীদের দখলে থাকা ইয়েমেনের রাজধানী সানার বালিলি মসজিদে বৃহস্পতিবার সকালে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায়ের সময় এ বোমা হামলা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ জামাত চলাকালে প্রথমে মসজিদের ভেতরে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এরপর আতঙ্কিত মুসল্লিরা হুড়োহুড়ি করে মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করে।

এ সময় মসজিদের প্রবেশদ্বারে আত্মঘাতী একবোমা হামলাকারী নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। তবে গত কয়েকমাস ধরে সানায় বোমা হামলা চালিয়ে আসা ইসলামিক স্টেট জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীরা প্রায় এক বছর আগে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সামরিক সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আডেনের দ্বিতীয় শহরসহ কিছু এলাকা থেকে বিদ্রোহীদের পিছু হটতে বাধ্য করে।

প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ