আন্তর্জাতিক

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আযহা পালন

বিভিন্ন দেশে ঈদুল আযহা পালন
বিভিন্ন দেশে ঈদুল আযহা পালন

ত্যাগের মহিমা ও পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের জন্য সৌদি আরব ও আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিট থেকে সৌদিআরবের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ফজরের নামাজের পরপরই অন্যান্য দেশেও দল বেধে ঈদের জামাতে অংশ নিতে ঈদগাহ ময়দানে হাজির হন ধর্মপ্রাণ মুসলমানরা।

নারী-পুরুষ নির্বিশেষে এসব জামাতে বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। এরপর তারা পশু কোরবানি দেন।

এদিকে, পশু কোরবানির মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। আজ মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজীরা মিনায় অবস্থান করছেন। সেখানে শয়তানকে ৭টি পাথর নিক্ষেপ করে পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেটে হজের ফরজ আদায় করবেন তারা। এরপর মিনা থেকে মক্কায় ফিরে কাবা শরিফ তাওয়াফ করবেন হাজীরা। তার নিজ নিজ দেশে ফেরার পালা হাজীদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ