আন্তর্জাতিক

‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ জাতিসংঘে গৃহিত

‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ জাতিসংঘে গৃহিত
‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ জাতিসংঘে গৃহিত

বিশ্বজুড়ে দারিদ্র্য, অসাম্য ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ ১৭টি ক্ষেত্রে বিশ্বকে এগিয়ে নিতে ১৫ বছরের নতুন লক্ষ্যমাত্রা জাতিসংঘে গৃহিত হয়েছে।

শুক্রবার পোপ ফ্রান্সিস এবং ১৫০টি দেশ থেকে আসা বিশ্ব নেতৃত্বের অংশগ্রহণে এক সম্মেলনে এসডিজি আনুষ্ঠানিক অনুমোদন পায় রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের মেয়াদ পূর্তিতে নেয়া ‘ঊচ্চাভিলাষী’ এ পরিকল্পনাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সম্মেলনে অংশ নেন। রোববার সম্মেলনের সমাপনীতে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

মন্দের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বিত এই লক্ষ্যমাত্রা বিশ্ব নেতাদের দীর্ঘ তিন বছরের চিন্তা-ভাবনা ও আলোচনার ফসল।

আগামী ১৫ বছরের মধ্যে সদস্য দেশগুলোর অর্থায়নে এবং সরকারি নীতিমালার সংস্কারের রূপকল্প তুলে ধরতে এই বৈশ্বিক লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

এসডিজি পর্যবেক্ষণ ও পুনর্মূল্যায়ন করতে ২০১৬ সালের মার্চের মধ্যে একগুচ্ছ বৈশ্বিক সূচক ঠিক করা হবে, যেমনটি হয়েছিল এমডিজির ক্ষেত্রে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ