সিরিয়ায় আইএস জঙ্গি দমনে আঞ্চলিক সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এবার জাতিসংঘ সাধারণ পরিষদের এজেন্ডায় সিরিয়া সঙ্কট প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে আজ-সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আবারো জোর সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
যদিও সিরিয়ার শান্তি আলোচনার জন্য বাশার সরকারকে ক্ষমতা থেকে সরে দাড়ানোর জন্য বলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
এদিকে, সিরিয়ায় আইএস নির্মূলে রোববার সংগঠনটির ঘাঁটি লক্ষ্য করে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে ফ্রান্স।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: