সন্ত্রাসী হামলার হুমকির পর ভারতের মুম্বাইয়ের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকসহ সব বিমানবন্দর এবং ঐতিহ্যবাহী তাজ হোটেলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এক নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিমানবন্দর ও তাজ হোটেলে বোমা হামলার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে সোমবার রাতে কন্ট্রোল রুমে ফোন করে অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
এ ঘটনায় মুম্বাই বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দের প্রবেশ করা যানবাহনগুলোও তল্লাশি করা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: