আফগানিস্তানের কুনদুজে তালেবান জঙ্গি ও সরকারি সেনাদের মধ্যকার সংঘর্ষ অব্যাহত রয়েছে। শহরটির নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের মধ্যে রাত থেকে এ সংঘর্ষ চলছে।
আফগান প্রতিরক্ষামন্ত্রীর দাবি করেছেন, শহরের পুলিশ সদরদপ্তর ও কারাগার পুনরায় নিজেদের দখলে নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এদিকে, একটি ভিডিও চিত্রে, বেশ কিছু ট্যাংক, সশস্ত্র যানবাহন, পুলিশের গাড়ি ও রেডক্রসের ভ্যান নিজেদের দখলে নেয়া দাবি করেছে তালেবানরা।
কুনদুজ বিমানবন্দর দখল নিতে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: