আন্তর্জাতিক

জাতিসংঘে প্রথমবারের মতো উড়বে ফিলিস্তিনি পতাকা

ফিলিস্তিনি পতাকা
ফিলিস্তিনি পতাকা

জাতিসংঘে বুধবার প্রথমবারের মতো উড়তে যাচ্ছে ফিলিস্তিনি পতাকা। একে আবেগ ও গর্বের দিন হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের বক্তব্যের পরই পতাকা উত্তোলনের অনুষ্ঠান শুরু হবে। বিশ্বসংস্থাটির মহাসচিব বান কি-মুনসহ শতাধিক বিশ্বনেতা এ অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে এ মাসের শুরুর দিকে জাতিসংঘে ফিলিস্তিন ও ভ্যাটিকানের পতাকা ওড়ানোর একটি প্রস্তাব গ্রহণ করে সাধারণ পরিষদ। সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাস হয়। তবে যুক্তরাষ্ট্র ও আরো ৬টি দেশের সঙ্গে প্রস্তাবের বিরোধিতা করে ইসরায়েল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ