সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে সরকারবিরোধী বিদ্রোহীদের ওপর প্রথমবারের মতো বিমান হামলা শুরু করেছে রাশিয়া।
সিরিয়ার হোমস শহরে প্রথম হামলা চালিয়েছে রাশিয়া। এর আগে সিরিয়ায় আইএস জঙ্গি বিরোধী অভিযানে নিজ দেশের সেনাবাহিনী মোতায়েন করার কথা জানায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আর এ ব্যাপারে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সর্বসম্মত সমর্থন জানায়।
রুশ প্রেসিডেন্টের চিফ অব স্টাফ সের্গেই ইভানভ জানান, সিরিয়ায় স্থলপথে অভিযান চালানোর কোন পরিকল্পনা তাদের নেই।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কেবল জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে সেই সব স্থানে বিমান হামলা চালাবে রাশিয়া।
রুশ সরকারের শীর্ষ কর্মকর্তা ইভানভ আরো জানান, সিরিয়া সরকারের অনুমতি অথবা জাতিসংঘের প্রস্তাবনা ছাড়াই যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সিরিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে অংশ নিয়ে বিমান হামলা চালাচ্ছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এক্ষেত্রে সিরিয়া সরকারের অনুমতি সাপেক্ষে জঙ্গি বিরোধী অভিযানে অংশ নিবে রাশিয়া।