আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুনদুজ শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকা তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা।
আফগান কর্মকর্তাদের ভাষ্য, রাতভর অভিযানের মধ্য দিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী বেশ কিছু সরকারি স্থাপনা পুনর্দখল করে। অভিযানে জঙ্গিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়া, কুনদুজ পুলিশ প্রধানের মুখপাত্র জানিয়েছেন, গভর্নরের দপ্তর, পুলিশ প্রধানের কার্যালয় ও গোয়েন্দা সংস্থার ভবন পুর্নদখল করেছে সেনাবাহিনী।
আফগানিস্তানের এমন দাবি প্রত্যাখান করে তালেবান মুখপাত্র বলেন, তার দলের সদস্যরা এখনো শহরটির বেশ বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণের পাশাপাশি জেলাগুলো ঘেরাও করে রেখেছে। গত সোমবার কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ শহর কুনদুজ আকস্মিকভাবে দখল করে নেয় তালেবান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: