যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি কলেজে বন্দুকধারীর গুলিতে ৯ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আম্পকুয়া কমিউনিটি কলেজে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী হামলাকারী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
হামলার আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারী নিজের ইচ্ছার কথা জানিয়েছিল বলে উল্লেখ করেছে বেশি কিছু গণমাধ্যম।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: