জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পথে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার মো. আব্দুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হোটেল ক্ল্যারিজে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে প্রবাসী বাংলাদেশিরা লন্ডনের একটি হোটেলে প্রধানমন্ত্রীকে সংবর্ধান দেয়া হবে।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: