আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলা রাশিয়ার জন্য বিপদজনক

সিরিয়ায় বিমান হামলা
সিরিয়ায় বিমান হামলা

সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে রাশিয়ার নির্বিচার বিমান হামলা চলমান সঙ্কটকে আরো জটিল করে তুলছে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, সিরিয়ার সরকার বিরোধীদের ওপর এলোমেলো বিমান হামলা রাশিয়ার জন্য বিপদজনক।

বিমান হামলা চালানোর ক্ষেত্রে সংঘর্ষ এড়াতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক বাহিনী বৈঠক করেছে বলেও জানান তিনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের মতো একই জঙ্গিগ্রুপের বিরুদ্ধে রাশিয়া বিমান হামলা চালাচ্ছে। তারা আল-কায়েদা সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টসহ অন্যান্য জঙ্গি গ্রুপগুলোর বিরুদ্ধেও লড়াই করবে।

এদিকে, প্যারিসে আজ এক বৈঠকে সিরিয়ায় বিমান হামলার বিষয়ে আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ। (সূত্র : বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ