যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরুর পর এ পর্যন্ত ৫ শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ।
শুক্রবার সংস্থাটির মুখপাত্র ক্রিস্টোফি বউলিয়েরাক বলেন, গত মার্চ থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি জোট। ৬ মাসের হামলায় এ পর্যন্ত ৫০৫ শিশু নিহত এবং ৭০২ শিশু আহত হয়। প্রতিদিনই সেখানে শিশুদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।
দেশটির ১৭ লাখ শিশু পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। একইদিন ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতীয় পর্যায়ের তদন্ত করতে সৌদি আরবের দেয়া একটি প্রস্তাব জাতিসংঘে পাস হয়েছে।
তবে যুদ্ধে নির্বিচার হামলার জন্য সৌদি জোট ও হুথি উভয়কেই দায়ী করেছে মানবাধিকার রক্ষাকারী গ্রুপগুলো। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: