হোসি কোনিওর হত্যার দায় স্বীকার করে টুইটার বার্তা প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস)। এ বার্তায় আইএস এ ধরনের আরো হত্যাকাণ্ডের হুমকি দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
বার্তায় আরো বলা হয়, মুসলিম দেশগুলোতে আইএস বিরোধী জোটের দেশগুলোর নাগরিকদের নিরাপদে থাকতে দেবে না আইএস। ঢাকায় পশ্চিমা দূতাবাসগুলোর পর এবার জাপান ও দক্ষিণ কোরিয়ার দূতাবাসও তাদের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে।
এদিকে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেন, বিদেশি কূটনৈতিক ও নাগরিকদের বাসা ও কর্মস্থলে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
জাপানি নাগরিক হত্যা ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধিদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকেট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: