ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটিশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ম্যানচেস্টারে এক সম্মেলনে ব্রিটিশ পত্রিকা সানডে টেলিগ্রাফকে ক্যামেরন বলেন, প্রয়োজনে বিশেষ বাহিনীর সরঞ্জামের জন্য শত শত মিলিয়ন পাউন্ড ব্যয় করবে যুক্তরাজ্য।
আইএস জিহাদিদের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ও তথ্য সরবরাহ করতে প্রোটেকটর নামে কমপক্ষে ২০টি নতুন ড্রোন কেনা হবে বলেও জানান তিনি।
এসব ড্রোন দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে এবং অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম বহন করতে সক্ষম বলেও জানান ডেভিড ক্যামেরন।
এর আগে, গত মাসে সিরিয়ায় যুক্তরাজ্যের ড্রোন হামলায় আইএস সংশ্লিষ্ট দুই ব্রিটিশ নাগরিক নিহত হয়েছে বলে জানান তিনি। আত্মরক্ষার্থে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: