আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলা জোরদার করেছে রাশিয়া

বিমান হামলা
বিমান হামলা

সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। হামলায় জঙ্গিরা উল্লেখযোগ্য হারে দুর্বল হয়েছে বলে দাবি রুশ সেনাবাহিনীর।

রোববার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিরিয়ার ইদলিব প্রদেশে আইএসের ১০টি ঘাঁটিতে কমপক্ষে ২০ বার বিমান হামলা চালানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের আহ্বানে গত বুধবার থেকে হামলা শুরু করে ক্রেমলিন। তবে রাশিয়া সিরিয়ার বেসামরিক নাগরিক এবং সরকার বিরোধী গ্রুপগুলোর ওপরও নির্বিচার হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটিশ এক সংবাদ মাধ্যমকে বলেন, ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটিশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো হবে। জিহাদিদের ঘাঁটিতে হামলা চালাতে ও তথ্য সরবরাহ করতে কমপক্ষে ২০টি নতুন ড্রোন কেনা হবে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ