গুয়াতেমালা সিটির বাইরে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। চারদিন ধরে অনুসন্ধানকারীরা তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রাখলেও এখনো নিখোঁজ রয়েছেন ৩০০ মানুষ।
উদ্ধার হয়েছে মাত্র ৩০ জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজের গতি বাড়াতে বুলডোজার ব্যবহার করা হলেও জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের পর ক্যামব্রে গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে ১২৫ টি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বৃষ্টিপাতের কারণে রোববার উদ্ধার তৎপরতা বন্ধ থাকলেও সোমবার তা আবারো শুরু হওয়ার কথা রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: