অবশেষে বহুল বিতর্কিত ট্রান্স প্যাসিফিক পার্টিনারশিপ (টিটিপি) চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, জাপানসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২ টি দেশ।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় ৫ দিনের ম্যারাথন আলোচনার পর চুক্তিটি সই হয়।
চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনেই, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম।
দুগ্ধজাত পণ্য ও ওষুধশিল্প খাতের সুরক্ষা নিয়ে ১২টি দেশের মতপার্থক্য থাকলেও চূড়ান্ত চুক্তির মাধ্যমে অবশেষে তা দূর হলো।
এই চুক্তির ফলে দেশগুলো দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে।
এসব দেশ বর্তমান বৈশ্বিক বাণিজ্যের ৪০% নিয়ন্ত্রণ করছে।
এদিকে, টিপিপিতে থাকায় ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে বিনা শুল্কে তৈরি পোশাক রপ্তানি করতে পারবে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে তৈরি পোশাকের চাহিদা ভিয়েতনামের দখলে যাওয়ার আশঙ্কা রয়েছে।