রুশ জঙ্গি বিমান আবারো তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তুরস্ক। এ ঘটনায় সেদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
তবে রাশিয়া বলছে, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে খারাপ আবহাওয়ার জন্য এবং তা মাত্র কয়েক সেকেন্ডের জন্য। সিরিয়ায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে নিখুঁতভাবে বিমান হামলা চালাচ্ছে তারা।
এদিকে, সিরিয়ায় বিদ্রোহী গ্রুপ ও বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো।
গত বুধবার থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে রাশিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: