আন্তর্জাতিক

আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে সিরিয়া-রাশিয়ার হামলা

হামলা
হামলা

সিরিয়ার প্রত্নতাত্ত্বিক নগরী পালমিরায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও সিরিয়া। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

বিমান হামলায় আইএসের ২০টি সাজোঁয়া যান ও তিনটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এদিকে, রুশ যুদ্ধবিমান দ্বিতীয়বারের মতো তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ায় তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, দুটি বিমান তুরস্কের আকাশসীমায় দেখা গেছে। আকাশসীমা লঙ্ঘনের ঘটনা আবারো ঘটলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে রাশিয়াকে সতর্ক করেছে তুরস্ক।

এদিকে, গত কয়েক দিন ধরে শত শত ইরানি সেনা সিরিয়ায় ঢুকছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এসব সেনারা সরকারি বাহিনী, হিজবুল্লাহ ও রাশিয়ার বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনীর সঙ্গে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেবে। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ