শুধু আকাশপথেই নয় রুশ সেনারা স্থলপথে সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানে অংশ নিচ্ছে বলে দাবি করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ।
সেইসঙ্গে সিরিয়া জুড়ে রুশ সামরিক বাহিনীর শক্তিবৃদ্ধিতে আশংকা প্রকাশ করেছেন তিনি।
ন্যাটো মহাসচিব বলেন, সিরিয়ায় আকাশপথের পাশাপাশি স্থলেও ধীরে ধীরে সেনাসদস্যের উপস্থিতি বাড়াচ্ছে রাশিয়া। এছাড়া সিরীয় উপকূলের কাছে রুশ নৌবাহিনীও অবস্থান করছে এবং এটা তারা অব্যাহত রেখেছে।
এদিকে, দামেস্কে আইএসের বিরুদ্ধে বিমান হামলা সমন্বয়ের জন্য একটি সমঝোতায় পৌঁছাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পেন্টাগন কাজ করছে বলে রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: