নৌযানে করে অভিবাসী পাচাররোধে দক্ষিণ ভূমধ্যসাগর জুড়ে নতুন অভিযান শুরু করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নজরদারি ও উদ্ধার অভিযানই ইইউ'র মূল লক্ষ্য।
বিবিসি সূত্র মতে, অপারেশন সোফিয়া নামে নতুন এই অভিযানে অংশ নিচ্ছে ৬টি যুদ্ধ জাহাজ। এর অধীনে সন্দেহভাজন মানবাপাচারকারী জাহাজগুলোতে তল্লাশি, জব্দ ও অন্যদিকে ঠেলে দেয়ার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে নৌযানগুলোর।
তবে ইইউ'র এ মিশনের যুদ্ধজাহাজগুলো শুধুমাত্র আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করতে পারবে। অর্থাৎ তারা লিবীয় উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল দূরে থাকবে।
এদিকে, অভিবাসী সংকট নিয়ে স্থানীয় সময় বুধবার স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে যৌথ ভাষণ দেবেন জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: