আন্তর্জাতিক

রুশ জাহাজ থেকে আইএসের অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

রাশিয়া
রাশিয়া

রুশ নৌবাহিনীর চারটি যুদ্ধজাহাজ থেকে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে ২৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: খবর আরটি টেলিভিশন নেটওয়ার্ক ও বিবিসির।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে শোইগু বলেন, চারটি যুদ্ধজাহাজ থেকে ১১টি লক্ষ্যে ২৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং সবগুলোই লক্ষ্যভেদ করে।

কোনো বেসামরিক ব্যক্তি বা স্থাপনা এতে ক্ষতিগ্রস্ত হয়নি বলে তিনি দাবি করেন।

বুধবার রাতে সিরিয়া থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে কাস্পিয়ান সাগরের রুশ নৌবহর থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। রাশিয়া বলেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ও ইরাক সহযোগিতা করেছে।

সিরিয়ায় রুশ হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত ১১২টি লক্ষ্যে হামলা চালানো হয়েছে বলে জানান শোইগু।

এর আগে রুশ জঙ্গিবিমানের ছত্রছায়ায় সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক স্থল হামলা পরিচালনা করে। বলা হচ্ছে, সিরিয়ার গৃহযুদ্ধে রুশ হস্তক্ষেপের পর এটি প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র বাহিনীগুলোর প্রথম বড় ধরনের সমন্বিত হামলা।

আলাদা এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইএস ও অন্যন্য ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনার জন্য এবং ‘সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্র প্রস্তুতের জন্য’ দেশটির পশ্চিমা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র সঙ্গে যোগাযোগ করতে চায় মস্কো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ