যেকোনো ধরণের হুমকি মোকাবেলায় তুরস্কে সেনা পাঠাতে ন্যাটো প্রস্তুত বলে জানিয়েছে সংস্থাটির মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। ব্রাসেলসে ন্যাটো সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিরিয়ায় ক্রমবর্ধমান রুশ সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে ন্যাটো মহাসচিব জোটভুক্ত দেশগুলোকে সুরক্ষার আশ্বাস দেন। তিনি সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন না দিতে আবারো মস্কোর প্রতি আহ্বান জানান।
সেইসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান পরিস্থিতি এখনো এক বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে রুশ বিমান হামলা নিয়ে ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের কিছুক্ষণ আগে এসব কথা জানান তিনি।
ধারণা করা হচ্ছে, সিরিয়ায় রুশ সামরিক বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়টি বৈঠকে প্রাধান্য পাবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: