আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে: যুক্তরাষ্ট্র

রুশ ক্ষেপণাস্ত্র
রুশ ক্ষেপণাস্ত্র

সিরিয়ার আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার ছোড়া ৪টি ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা জানা যায়নি। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে কাস্পিয়ান সাগরে নৌবহর থেকে সিরিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১১টি লক্ষ্যবস্তুতে ২৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি রুশ কর্তৃপক্ষের। সবগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও দাবি মস্কোর।

এদিকে, ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির পশ্চিম আজারবাইজান প্রদেশের ঘোজঘাপান নামে একটি গ্রামে আকাশ থেকে উড়ে আসা একটি বস্তু বিধ্বস্ত হয়েছে।

গতকাল ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন না দিতে আবারো মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ