বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও তার বাবার বিরুদ্ধে কর ফাকির মামলা চালিয়ে যাবার নির্দেশ দিয়েছে স্পেনের আদালত। কয়েকদিন আগে খবর বেরিয়েছিল এ মামলা থেকে নিষ্পত্তি দেয়া হয়েছে মেসিকে।
ফলে বার্সেলোনা তারকা ও তার বাবাকে আবারও বিচারের সম্মুখিন হতে হবে। প্রসিকিউটরদের অনুরোধের পরও লিওনেল মেসির ওপর থেকে মামলার অভিযোগ প্রত্যাহার করেননি বিচারক।
মেসি ও তার বাবা হোর্হে মেসির ওপর ৪ মিলিয়ন কর ফাঁকি দেয়ার এ মামলাটি দীর্ঘদিন ধরেই চলছে। এরইমধ্যে মামলার বাদী এ দুজনের বিরুদ্ধে ২২ মাসের জেলের আবেদন জানিয়েছে।
বাদী জানিয়েছেন, মেসির আয় থেকে তার বাবা বেলিজ ও উরুগুয়ের কোম্পানিতে বিনিয়োগ করে স্পেনকে কর বঞ্চিত করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: