সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। সেদেশে বাংলাদেশ হজ মিশনের বরাত দিয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব ও ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এখনো ১৩১ বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন। এ বছর হজে যাওয়া ১ লাখ ৬০ হাজার বাংলাদেশি হাজির মধ্যে গতকাল পর্যন্ত ২৯ হাজার জন দেশে ফিরেছেন।
গত ২৪ সেপ্টেম্বর মিনায় শয়তানের উদ্দেশে প্রতীকী পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে, সৌদি সরকারের হিসেব অনুযায়ি ৭৬৯ হাজি নিহত ও কমপক্ষে ৯৩৪ জন আহত হন।
তবে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের দেয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওই পদদলনের ঘটনায় কমপক্ষে ১ হাজার ৩৯৯ জন হাজি নিহত হয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: