আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেলো তিউনিশীয় ৪ সংস্থা

শান্তিতে নোবেল
শান্তিতে নোবেল

তিউনিসিয়ায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল দেশটির গুরুত্বপূর্ণ চার নাগরিক সংগঠনের জোট- তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট। শুক্রবার বিকেলে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।

এ চার সংগঠন হচ্ছে- তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ড্রাস্ট্রি, ট্রেড এন্ড হ্যান্ডিক্র্যাফটস, তিউনিসিয়ান হিউম্যান রাইটস লিগ এবং তিউনিসিয়ান অর্ডার অব লইয়ার্স।

এ সময় নোবেল কমিটি বলেছে, তিউনিসিয়া যখন প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে তখন এই জোট শান্তিপূর্ণ পথে বিকল্প রাজনৈতিক প্রক্রিয়ায় সূচনা করে। এর ধারাবাহিকতায় দেশটিতে সাংবিধানিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়। এই পুরস্কার তিউনিসিয়ার গণতন্ত্রকে আরো সুসংহত করতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করে নোবেল কমিটি।

তিউনিশিয়া থেকে শুরু হয়ে আরব বসন্তের ঢেউ উত্তর আফ্রিকা ও মধ্যপাচ্যের অন্যান্য দেশে আছড়ে পড়লেও, অনেক দেশেই গণতান্ত্রিক আন্দোলন মুখ থুবড়ে পড়ে বলেও জানায় কমিটি।

কিন্তু তিউনিসিয়ার সোচ্চার নাগরিক সমাজের কারণে শান্তিপূর্ণ উপায়ে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

২০১১ সালে আরব বসন্তের পর চরম সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল পুরো তিউনিসিয়া জুড়ে। ছিল না জীবনের নিরাপত্তা। অহরহভাবেই ঘটতো গুপ্তহত্যা। ফলশ্রুতিতে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায় দেশটি।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার যখন ব্যর্থ, তখন ২০১৩ সালে তিউনিসিয়ায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সংলাপে মধ্যস্থতায় এগিয়ে আসে সেদেশের নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ চার সংগঠনের জোট তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ