আন্তর্জাতিক

সিরিয়ায় হামলা: নিরাপত্তা নিয়ে আলোচনা বসবে রাশিয়া-যুক্তরাষ্ট্র

রাশিয়া-যুক্তরাষ্ট্র
রাশিয়া-যুক্তরাষ্ট্র

সিরিয়ায় পৃথক বোমা হামলা চালানোর ক্ষেত্রে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই নিরাপত্তা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে রাশিয়া।

গতকাল শুক্রবার পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক বলেন, যত দ্রুত সম্ভব এ আলোচনায় বসা হবে।

আগামী রোববার এ আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি বলে জানান তিনি।

এএফপি ও বিবিসির খবরে জানানো হয়, সিরিয়ায় আলাদাভাবে দুই দেশই আকাশপথে বোমা হামলা চালাচ্ছে— এতে যেকোনো সময় দুর্ঘটনা বা সংঘাত ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মিত্রদেশগুলো তুরস্কের বিমান ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলার ব্যাপারে সতর্কতা জারি করেছে।

পেন্টাগনের কর্মকর্তারা বলেন, ১ অক্টোবরের পর সিরিয়ায় রাশিয়ার বিমানের খুব কাছাকাছি একটি মার্কিন বিমান চলে এসেছিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমানগুলোর মধ্যে কতটা দূরত্ব রাখা হবে, তা নিয়ে আলোচনা হবে। এ ক্ষেত্রে বেতারতরঙ্গ বা অন্য মাধ্যমে যোগাযোগের কথা ভাবা হচ্ছে।

১০ দিন ধরে সিরিয়ায় হামলা চালাচ্ছে রাশিয়া। মস্কো বলছে, তারা উত্তর ও পূর্ব সিরিয়ার বিপুল এলাকা দখল করা আইএস যোদ্ধাদের বিরুদ্ধে ওই অভিযান চালাচ্ছে।

আইএস জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রও সিরিয়ায় হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী পক্ষকে লক্ষ্য করে বেশি হামলা চালাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ